বিনোদন

মিস পানামা সুন্দরী প্রতিযোগিতা হিজড়া

সান নিউজ ডেস্ক : মিস পানামা সুন্দরী প্রতিযোগিতায় এ বছর হিজড়াদের অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে সব রকম মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে যেতে হবে প্রতিযোগীকে। পানামায় এই প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন তাকে পাঠানো হবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায়।

তবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় হিজড়াদের অংশগ্রহণের সুযোগ আছে কিনা তা নিশ্চিত নয়। মিস পানামা প্রতিযোগিতার আয়োজকরা বলছেন, তারা মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিয়ম মেনেই এ আয়োজন করছেন। এতে বিজয়ীকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাঠানো হবে।তিনিই পানামার প্রতিনিধিত্ব করবেন।

অনলাইন ডেইলি মেইল বলেছে, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় কোনও দেশ একজন প্রতিযোগীকে পাঠাতে পারে, যদি তিনি একজন নারী হিসেবে স্বীকৃত হন।

কিন্তু মিস পানামার আয়োজকরা বলছেন, মিস ইউনিভার্সে আনুষ্ঠানিকভাবে নারীদের স্বীকৃতি দেয়া হয় প্রতিযোগিতার জন্য। তাই আইনী এবং মেডিকেল প্রক্রিয়ার মধ্য দিয়ে কেউ হিজড়া হলেও যদি নারী হিসেবে স্বীকৃত হন তাহলে তার জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত থাকবে।

তবে কি হিজড়াদের নারী বানানোর মাধ্যমে প্রতিযোগিতায় নেয়ার চিন্তা করছে দেশটি!

এমন আশঙ্কায় মিস পানামার প্রেসিডেন্ট সিজার আনিল রড্রিগুয়েজ বলেছেন, মিস ইউনিভার্সের নিয়ম মেনে চলার চেষ্টা হচ্ছে হিজড়াদের অংশগ্রহণের ক্ষেত্রে। যারা তাদের লিঙ্গ পরিবর্তন করিয়েছেন এবং মেয়ে হিসেবে স্বীকৃতি পাচ্ছেন তাদের বিষয়টি আমরা দেখছি। ২০১৮ সালের এক ঘোষণায় বলা হয়েছিল কমপক্ষে ১০ জন হিজড়া নারীতে রূপান্তরিত হয়ে সিভিল রেজিস্টারে স্বীকৃতি পেয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা