বিনোদন

মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর জানিয়েছেন শিল্পী নিজেই। হালকা-সবুজ ও নীল ঘরোয়া পোশাকে নিজের একটি ছবি পোস্ট করে নিজের মা হতে যাওয়ার খবর জানিয়ে শ্রেয়া ঘোষাল লিখলেন, ‘শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসার পথে’। ছবিতে দেখা যাচ্ছে সযত্নে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন তিনি।

স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ট্যাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই পোস্টে শ্রেয়া ঘোষাল আরও লিখলেন, ‘আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন’।

মাত্র ৪ বছর বয়স থেকেই সঙ্গীতের তালিম নেওয়া শুরু হয় পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের মেয়ে শ্রেয়া ঘোষাল। ষোল বছর বয়সে তিনি একটি রিয়্যালিটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন এবং বিজয়ী হন। এই অনুষ্ঠান থেকেই শ্রেয়া সর্বভারতীয় সঙ্গীতের মানচিত্রে চলে আসেন। এর পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে।

বছর পাঁচেক আগে ছোটবলের বন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া। ৪ বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও একাধিক স্বীকৃতি রয়েছে শ্রেয়ার মুকুটে। বৃহস্পতিবার শ্রেয়া ঘোষালের দেওয়া এই খবরে তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তার ভক্ত ও অনুরাগীরা ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা