বিনোদন

তাপসীর বাড়িতে আয়কর বিভাগের তল্লাশি`

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তাপসী পান্নুর বড়িতে হানা দিয়েছে ভারতের আয়কর বিভাগ।

বুধবার (৩ মার্চ) নির্মাতা অনুরাগ কাশ্যপ, বিকাশ বহেল, মধু মানতেনার বাড়িতেও আয়কর বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছেন। এই নির্মাতাদের প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ফিল্মস থেকে কর ফাঁকি দেওয়ার অভিযোগে এই তল্লাশি চালানা হয়েছে বলে জানা গেছে।

ফ্যান্টম ফিল্মসের সঙ্গে জড়িত ব্যক্তিদের বাড়ি ও কেওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিসহ মুম্বাই-পুনের মোট ২২টি স্থানে এই অভিযান চালানো হচ্ছে।

‘লুটেরা’ (২০১৩), ‘এনএইচ১০’ (২০১৫), ‘মাসান’ (২০১৫), ‘উড়তা পাঞ্জাব’ (২০১৬), ‘রমন রাঘব টু পয়েন্ট জিরো’ (২০১৬) সহ অনেক জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা নির্মাণ করেছে ফ্যান্টম ফিল্মস। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মতোওয়ানে, বিকাশ বহেল, মধু মানতেনা মিলে ২০১১ সালে এটি প্রতিষ্ঠা করেন। কিন্তু ২০১৮ সালে এই প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙে যাওয়ার ঘোষণা দেন তারা। পরবর্তী সমেয়ে মধু মানতেনা এটি কিনে নেন।

অন্যদিকে, ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম কেওয়ান। বলিউডের জনপ্রিয় তারকা, চিত্রনাট্যবার, খেলোয়াড়, পরিচালনক, প্রযোজকসহ অনেকেই তাদের ক্লাইন্ট। ২০০৯ সালে মধু মানতেনা, ইন্দ্রনীল দাস বেহেল, ধ্রুব চিটগোপেকরকে নিয়ে এটি প্রতিষ্ঠান করেন অনিবার্ণ দাস। তাদের ক্লাইটদের মথ্যে রয়েছেন— হৃতিক রোশান, সোনম কাপুর, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, অনুরাগ কাশ্যপ ও ফ্যান্টম ফিল্মস।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা