বিনোদন

নায়িকা হিসেবে অভিষেকে দীঘির দুই ছবি

নিজস্ব প্রতিবেদক: ‘চাচ্চু’ সিনেমা খ্যাত সেই ছোট্ট দীঘি এবার নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছেন। আর এই অভিষেকেই তিনি নিয়ে আসছেন দুটি সিনেমা।

সিনেমা দুটি মুক্তি পাবে আগামী ১২ মার্চ। ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ শিরোনামে ছবি দুটিতে তিনি মূল অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘি নিজেই।

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় বেশ জনপ্রিয় ছিলেন দীঘি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এবার দেখার পালা নায়িকা হিসেবে তিনি কতটা ভক্তদের মন জয় করতে পারেন।

সেলিম খান পরিচালিত শাপলা মিডিয়ার ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা দিয়েই নায়িকার খাতায় নাম লেখান দীঘি। এতে তার বিপরীতে আছেন আরেক তরুণ নায়ক শান্ত খান। ছবিটি বঙ্গবন্ধুর তারুণ্যের কিছু গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে।

‘তুমি আছো তুমি নেই’ নির্মাণ করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। এতে দীঘির নায়ক হিসেবে আছেন আসিফ ইমরোজ। জানা গেছে, ছবিটির গল্প রোমান্টিক ও বিরহে গাঁথা।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা