বিনোদন

প্রস্তুত হচ্ছেন সামান্থা আক্কিনেনি

বিনোদন ডেস্ক : ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। রূপ ও অভিনয় গুণে কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের বিভিন্ন তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করেন সামান্থা। সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, তার পরবর্তী সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।

সামান্থার পরবর্তী সিনেমা ‘শকুন্তলাম’। ফটো ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমাটির চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি ছবির ওপর ‘লাভ’ চিহ্ন এঁকেছেন তিনি।

সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। সিনেমাটি পরিচালনা করবেন গুণাশেখর। চলতি বছরের শুরুতে সিনেমাটির একটি মোশন পোস্টার প্রকাশ করে এর ঘোষণা দেন নির্মাতা। তবে এতে আর কে কে অভিনয় করবেন তা এখনো অজানা। খুব শিগগির এ বিষয়ে ঘোষণা দেবেন নির্মাতারা।

বর্তমানে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার নিয়ে ব্যস্ত সামান্থা। এই সিনেমার শুটিংয়ের বিরতিতেই পরবর্তী সিনেমার চিত্রনাট্য পড়ছেন তিনি। এই দুই সিনেমা ছাড়াও অশ্বিন সারাবানাম পরিচালিত একটি ভৌতিক সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী। এছাড়া ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হবে তার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা