বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী
বিনোদন

বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন অনেক টলিউড তারকা। এবার বিজেপিতে নাম লেখালেন জনপ্রিয় টলি তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

সোমবার (১ মার্চ) বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় ও স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, বিজেপির নেতৃত্বে দেশ যে ভাবে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে তাতে সামিল হতে দলে যোগ দিচ্ছেন উজ্জ্বল ব্যক্তিত্বরা। শ্রাবন্তীও সেজন্যই বিজেপিতে যোগদান করেছেন। রাজ্যে দ্রুত পরিবর্তন করে পরিস্থিতির পরিবর্তন করতে চায় বিজেপি।

বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, ‘আমার নতুন যাত্রা শুরু হল। আমি ছোটবেলা থেকে অভিনয় করছি। সবার ভালবাসা পেয়েছি। যাদের ভালবাসা পেয়েছি তাদের জন্য কিছু কর্তব্য থাকে। মোদীজির ভাষণ শুনে উদ্বুদ্ধ হই। ইচ্ছা ছিল তাঁর হাত ধরে কিছু করি।’

শ্রাবন্তীর মতে, ‘বিজেপির নেতৃত্বেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে বলে মনে হয় তাই এই দলে যোগ দিয়েছি। তাছাড়া বিজেপি বাংলায় পরিবর্তন আনতে পারে বলে মনে হয়।’

তবে টলিপাড়ায় কাজ দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ করেছেন শ্রাবন্তী। তিনি বলেন, ‘আমি ৯ বছর বয়স থেকে অভিনয় করি। গোটা ইন্ডাস্ট্রি আমার পরিবারের মতো। এমন কখনও মনে হয়নি।’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা