বিনোদন

ব্যস্ত সময় পার করছেন বুবলী

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ ১১ মাস আড়ালে থাকার পর চলতি বছরের শুরুতে আবারও প্রকাশ্যে আসেন চিত্রনায়িকা বুবলী। আড়ালে যাওয়ার আগে চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে ‘ক্যাসিনো’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন। প্রকাশ্যে আসার পর আবারও সেই নিরবের সঙ্গেই জুটি বেঁধে কাজ করছেন নতুন ছবিতে। নাম ‘চোখ’।

এটি পরিচালনা করছেন আসিফ ইকবাল জুয়েল। বর্তমানে এ ছবির শুটিং নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিতে বুবলীর চরিত্রের নাম রেজনি। এতে অভিনয় প্রসঙ্গে বুবলী বলেন, ‘গল্পটা শুনেই আমার ভালো লেগেছে। কাজ করার আগ্রহ পেয়েছি। আমি আগেই বলেছি, ভালো গল্প এবং চরিত্র না পেলে ছবিতে কাজ করব না। তাই সে রকম গল্পই পেয়েছি।

গল্প প্রসঙ্গে এতটুকু বলতে চাই, এটি এত অসাধারণ যে, আমার মন পড়ে আছে চোখেতে সারাক্ষণ। আপাতত এ সিনেমার রেজনি চরিত্র নিয়েই আমার সব ভাবনা। আমি বিশ্বাস করি, এ ছবি দর্শকের ভীষণ ভালো লাগবে।’ ছবিতে শুটিং শুরুর ঠিক আগ মুহূর্তে বুবলী তপু খানের পরিচালনায় শাকিব খানের বিপরীতে ‘লিডার আমিই বাংলাদেশ’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হন।

এ ছাড়া সম্প্রতি ‘বসগিরি’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে চ্যানেল আই প্রদত্ত ‘ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’-এ ভূষিত হয়েছেন বুবলী। এ সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয়ের জন্য সম্মাননা প্রাপ্তি শুধু প্রাপ্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আগামী দিনে আরও ভালো ভালো কাজ করার ক্ষেত্রে অনেক বড় অনুপ্রেরণা।

নিজেকে আরও সম্মানিত অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শক্তিও বটে।’ এদিকে চলতি সপ্তাহে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে তাকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন এ নায়িকা। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ নিয়ে সাধারণ ডায়েরিও করেছেন তিনি। অভিযোগে বলেছেন, চোখ ছবির শুটিং শষে নিজ বাসায় ফেরার পথে রাতে তাকে পরপর দু’দিন অজ্ঞাত ব্যক্তি গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা