ছবি: সংগৃহীত
বিনোদন

কানে ‘গোলাপী রানি’ উর্বশী

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক উৎসবের আসর বসেছে ফ্রান্সের দক্ষিণপূর্ব অঞ্চলের শহর কানে। বরাবরের মতো এবারেও সেখানে আবেদনময়ী লুকে দ্যুতি ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

আরও পড়ুন: কান উৎসবের পর্দা উঠছে আজ

মঙ্গলবার (১৪ মে) উৎসবটির ৭৭তম আসরের পর্দা উঠেছে। এ দিনে লাল গালিচায় তোলা বেশ কিছু স্থিরচিত্র নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন উর্বশী।

ছবিতে দেখা যায়, গোলাপী রঙের গাউনে দ্যুতি ছড়াচ্ছেন এ বলিউড সুন্দরী। আর ক্যাপশনে লিখেছেন, কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।

প্রিয় অভিনেত্রীকে এমন লুকের প্রশংসা করছেন তা অনুরাগীরা। একজন লেখেন, ‘দারুণ প্রিয়’, আরেকজন, ‘তোমার সৌন্দর্যের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। এমনকি কাইলি জেনারও নয়’। অপরজন লেখেন, ‘গোলাপী রানি’। এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে অভিনেত্রীর কমেন্ট বক্সে।

আরও পড়ুন: কান উৎসবে নজর কাড়লেন ভাবনা

নিউজ১৮’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, উর্বশীর পোশাকটি ডিজাইন করেছেন তারকা ডিজাইনার খালেদ ও মারওয়ান। তৈরি করেছে লেবাননের বৈরুতে অবস্থিত আউত কুচার নামে একটি ফ্যাশন হাউজ।

উল্লেখ্য, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী রাউতেলা। সে বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। এছাড়া এ পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে এ বলিউড অভিনেত্রীর।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা- ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা