সংগৃহীত ছবি
বিনোদন

সুখবর দিলেন ফারিয়া

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। মা দিবসে তিনি মা হতে চলেছেন এই সুখবরটি জানান এই অভিনেত্রী।

আরও পড়ুন : বঙ্গতে তাহসানের সঞ্চালনায় ফ্যামিলি ফিউড

রোববার (১২) সকালে এ খবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় লাক্স চ্যানেল আই তারকা ফারিয়া শাহরিনের। পারিবারিকভাবে গত বছরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ফারিয়া জানান, মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার এটা। তিনি নিজ হাতে এই উপহার পাঠাচ্ছেন। সবার কাছে দোয়া চাই। ঠিক করেছিলেন মা হতে যাওয়ার খবরটি নিজেদের মধ্যে রাখবেন। তিনি মনে করেন, তার অনেক কিছুতে মানুষের বদ নজর লাগে, এতে অসুস্থ হয়ে যান।

আরও পড়ুন : ‘তুফান’র পোস্টার প্রকাশ্যে

তিনি বলেন, ফেসবুকে কোনো পোস্ট দেওয়ার পর মানুষের বদ নজরকে ভয় পাই। কিন্তু মা হওয়ার মতো খুশির খবর শেয়ার না করে পারলাম না।

এই অভিনেত্রী বলেন, ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে। ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পেছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে। আমি তেমন জীবন চাই না।

আরও পড়ুন : প্রস্তাব পেয়েও মান্নাত কেনেননি সালমান

তিনি আরও জানান, নতুন অতিথি আসার বিষয়টি জানান পর সিদ্ধান্ত নিয়েছেন আপাতত শুটিং থেকে দূরে থাকবেন। মাতৃত্বকালীন সময়টা নিজের জন্য দেবেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা