ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
ব্রাজিলে সুন্দরী প্রতিযোগিতা

স্ত্রী দ্বিতীয়, বিজয়ীর মুকুট ভাঙলেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক: সুন্দরী প্রতিযোগিতায় স্ত্রী দ্বিতীয় হয়েছেন, তা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন এক প্রতিযোগীর স্বামী। ফলে রেগে মঞ্চে উঠে বিজয়ীর মুকুট ছিনিয়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন।

আরও পড়ুন : কাঞ্চনজঙ্ঘায় পর্বতারোহীর মৃত্যু

সম্প্রতি এমন ঘটনাটি ঘটেছে ব্রাজিলের একটি এলজিবিটিকিউ সুন্দরী প্রতিযোগিতায়।

ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবোর সংবাদ অনুসারে, গত শনিবার (২৭ মে) ছিল মিস গে মাতো গ্রসো ২০২৩ প্রতিযোগিতার গ্রাণ্ড ফিনালে। এতে দুই ফাইনালিস্ট হিসেবে নাথালি বেকার এবং ইমানুয়েলি বেলিনি মঞ্চে ছিলেন।

বিজয়ীর নাম ঘোষণার আগে উপস্থিত দর্শকরা করতালি দিয়ে উভয় প্রতিযোগীকে উৎসাহিত করেন। শেষপর্যন্ত বিচারকদের বিচারে বেলিনির নাম বিজয়ী হিসেবে উঠে আসে।

আরও পড়ুন : ইউক্রেনের পাল্টা হামলায় নিহত ৫

নিয়ম অনুসারে, বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু তাতে রানার্সআপ বেকারের স্বামী বাগড়া দেন।

তিনি হঠাৎ করে মঞ্চে লাফিয়ে ওঠেন এবং বিশেষ অতিথির হাত থেকে মুকুট ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলেন। তার এমন কাণ্ডে দর্শকদের পাশাপাশি বেকারও হতভম্ব বনে যান।

ক্ষিপ্ত ওই ব্যক্তি মুকুট ভাঙার পর স্ত্রীর হাত ধরে টানতে টানতে মঞ্চ থেকে নেমে যাচ্ছিলেন। তিনি এসময় মঞ্চে পড়ে থাকা মুকুটটি তুলে আবারও আছাড় মারেন। ফলে সেটি টুকরো টুকরো হয়ে যায়।

আরও পড়ুন : নিউজিল্যান্ড ৬.২ মাত্রার ভূমিকম্প

নিরাপত্তা বাহিনীর সদস্যরা এর পরপরই এগিয়ে আসেন এবং ওই ব্যক্তিকে টেনে মঞ্চের পেছেনে নিয়ে যান।

পরে এক বিবৃতিতে প্রতিযোগিতার সমন্বয়কারী ম্যালোন হেনিশ বলেন, তিনি (বেকারের স্বামী) এই ফলাফলকে ন্যায্য মনে করেননি এবং সে কারণেই এই সমস্যা ও ক্ষতি করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

আয়োজকদের মতামতের ভিত্তিতে বিচারকরা সুষ্ঠু বিচারের মাধ্যমেই বেলিনিকে বিজয়ী নির্বাচিত করেছিলেন। সূত্র: এনডিটিভি, ডেইলি মেইল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা