বিনোদন

এবার কঙ্গনার বিরুদ্ধে চুরির অভিযোগ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। বিতর্ক যেন পিছু ছাড়ছে না তার। বিভিন্ন কারণে খবরে আসছেন তিনি। এরই মধ্যে এই অভিনেত্রীর বিরুদ্ধে উঠল চুরির অভিযোগ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ‘মণিকর্ণিকা রিটার্ন: দ্য লিজেন্ড অব ডিড্ডা’ সিনেমার ঘোষণা দিয়েছেন কঙ্গনা। এরপর শুরু হয় বিতর্ক। এই অভিনেত্রীর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ করেন লেখক আশিষ কাউল।

এই লেখক জানান, তার ‘ডিড্ডা: দ্য ওয়ারিয়র কুইন অব কাশ্মির’ নামে বই ইতোমধ্যে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে। এর কপিরাইটও তার কাছে রয়েছে। লকডাউনের মধ্যে বইটির হিন্দি সংস্করণ লেখার জন্য কঙ্গনা রাণৌতের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি।

এই লেখক দাবি করেন, তিনি হিন্দি সংস্করণের জন্য যখন কঙ্গনাকে ই-মেইল পাঠিয়েছিলেন তখন কোনো উত্তর পাননি। হঠাৎ এই অভিনেত্রীর সিনেমার ঘোষণা দেওয়াতে তিনি ভীষণ অবাক হয়েছেন।

আশিষ বলেন, ‘দিদা জীবনীর কপিরাইট আমার কাছে রয়েছে। তিনি লোহারের প্রিন্সেস। বর্তমানে এটি জম্মু।’

তার মতে, তিনি যেভাবে বইটি লিখেছেন তাতে খুব সহজেই এটি থেকে সিনেমা নির্মাণ সম্ভব। এ বিষয়ে তিনি রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সঙ্গে যোগাযোগও করেছেন।

এদিকে লেখক আশিষ কাউলের এই দাবির পরিপ্রেক্ষিতে কঙ্গনা এখনো কোনো মন্তব্য করেননি।

এর আগে কাশ্মিরি যোদ্ধা রানি ডিড্ডাকে নিয়ে সিনেমার ঘোষণা দিয়ে টুইটারে কঙ্গনা লেখেন, ‘আমাদের ভারতবর্ষ ঝাঁসি রানির মতো অনেক বীরাঙ্গনার গল্পের সাক্ষী। তেমনি একজন কাশ্মিরের এক রানির, যে মেহমুদ গজনিকে একবার নয় দুইবার হারিয়েছেন।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা