বিনোদন

ভক্তদের জন্য জ্যাকুলিনের উপহার!

বিনোদন ডেস্ক : ভক্তদের জন্য বড় ধরণের উপহার আনছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ইনস্টাগ্রামে ৩৫ বছর বয়সী এ বলিউড অভিনেত্রী চোখ ধাঁধানো কিছু ছবি শেয়ার করে তেমন বার্তাই দিলেন।

ব্যালেরিনা সাজে অনন্য অবতারে ধরা দিয়েছেন জ্যাকুলিন। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করার পরপরই রীতিমতো হইচই পড়ে গেছে। শুধু ভক্তরা নয়, সহকর্মীদের কাছ থেকেও বার্তা পাচ্ছেন অভিনেত্রী।

দীর্ঘদিন ফিটনেস নিয়ে কাজ করেন অভিনেত্রী শিল্পা শেঠি। জ্যাকুলিনের নতুন ছবিতে সবার আগে কমেন্ট তিনিই করেছেন। তিনি বলেন, ‘উফ্! তোমাকে বিস্ময়কর লাগছে। ’ ইয়ামি গৌতমের কাছেও অসাধারণ লেগেছে।

মূলত জ্যাকুলিন ফার্নান্দেজের আগামী সিনেমা ‘শি রক্স লাইফ’-এর টিজার হিসেবে এই ছবিগুলো প্রকাশ করেছেন অভিনেত্রী। ড্যান্স বা ফিটনেস হবে এই সিনেমার মূল প্রতিপাদ্য বিষয়।

তবে ছবির রহস্য উন্মোচন করেননি জ্যাকুলিন। ছবির ক্যাপশনে শুধু লিখেছেন, ‘শিগগিরই আসছে’।

আরেক ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘একসঙ্গে আমরা বেড়ে উঠি। শিগগিরই আসছে ‘শি রক্স লাইফ’।

‘শি রক্স লাইফ’র অফিসিয়াল ইনস্টাগ্রামে একে বর্ণনা করা হয়েছে এভাবে, ‘আপনি অন্যরকম উজ্জ্বল হয়ে ওঠেন যখন আপনি প্রকৃতপক্ষেই সুখী।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা