বিনোদন

শীতার্তদের পাশে নায়িকা শাহনূর

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শাহনূর। এক সময় চলচ্চিত্রে নিয়মিত দেখা গেলেও এখন অনেকটা অনিয়মিত। চলচ্চিত্রের অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে তাকে দেখা যায়। অনেক সময়ই তিনি অসচ্ছল মানুষের পাশে দাড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার শীতার্তদের পাশে শাহনূর।

গতকাল নড়াইলে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কম্বল উপহার দেন তিনি। এছাড়াও হতদরিদ্র শীতার্তদের মধ্যে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেন। বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আলীর মেয়ে চিত্রনায়িকা শাহনূর।

ঢাকা ও নড়াইলের পর খুলনায় শীতবস্ত্র বিতরণ করেছেন এ চিত্রনায়িকা। এ প্রসঙ্গে শাহনূর বলেন, ‘আমি এখন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি খুলনা জেলার ফুলতলার দক্ষিণ ডিহিতে আছি। এখানে আমার নানা বাড়ি। এখানকার শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।’

শাহনূর অভিনীত যৌথ প্রযোজনার ‘অপহরণ’ সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ওপার বাংলার নন্দিত নির্মাতা বাবু রায়। এছাড়া শাহনূর অভিনীত ‘লীলা মন্থন’, ‘হবারতো হবেই প্রেম’, ‘কে আমার শত্রু’, ‘প্রেম প্রীতি ভালোবাসা’, ‘কাকতাড়ুয়া’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা