বিনোদন

হিপনোসিসের কাছে ১৪৫টি গান বিক্রি করলেন শাকিরা

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার জনপ্রিয় ১৪৫টি গানের স্বত্ব বিক্রি হয়ে গেছে। লন্ডনভিত্তিক সংগীত ব্যবস্থাপনা সংস্থা হিপনোসিসের কাছে এ গানগুলো বিক্রি করে দিয়েছেন কলম্বিয়ার এ পপ সংগীতশিল্পী।

বুধবার (১৩ জানুয়ারি) হিপনোসিসের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয় শাকিরার। এই প্রতিষ্ঠানটি শাকিরার সব গানের স্বত্ব কিনতে চায়। তবে কত টাকায় শাকিরার গানের স্বত্ব কেনাবেচা হয়েছে তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি।

হিপনোসিসের মুখপাত্র জানান, শাকিরা তার শিল্পীজীবনে যত গান রেকর্ড করেছেন, তার সবই আমরা কিনে নিচ্ছি। এটি আমাদের কোম্পানির জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য। শাকিরা একজন জনপ্রিয় শিল্পী। তার জীবনের সব গানের স্বত্ব কেনা যে কোনো প্রতিষ্ঠানের জন্য অনেক বড় অর্জন।

এক বিবৃতিতে শাকিরা বলেন, হিপনোসিস শিল্পীদের মূল্য দিতে জানে। তারা এখন থেকে আমার গানগুলোর দায়িত্ব নিয়ে নিয়েছে।

১৯৯১ সালে প্রথম অ্যালবাম মুক্তির পরই বিশ্বসংগীতে হইচই ফেলেন শাকিরা। তিনবার গ্র্যামিজয়ী এই শিল্পীর প্রথম সেই অ্যালবাম বিক্রি হয়েছিল আট কোটির বেশি কপি। বিশ্বকাপে তার ‘ওয়াকা ওয়াকা’ এখনও শ্রোতাদের কানে বাজে।

গানের স্বত্ব, বাড়ি, গাড়ি, অর্থ, পণ্যদূত হিসেবে সম্মানি মিলিয়ে শাকিরার মোট সম্পদের পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা (গানের স্বত্ব বিক্রির টাকা বাদে)।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা