বিনোদন

ভেলপুরি খেতে ইচ্ছে করত আনুশকার, কিন্তু...

বিনোদন ডেস্ক : আর মাত্র কয়েকদিন পরেই নতুন অতিথি আসবে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ঘরে। তার অপেক্ষায় দিন গুনছেন এ দম্পতি। এরই মধ্যে ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেয়েছন অন্তঃসত্ত্বা আনুশকা। তারপর থেকে টক অব দ্য বলিউড তিনি।

ভোগের সাক্ষাৎকারে প্রেগন্যান্সি পিরিয়ডের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছেন আনুশকা। জানিয়েছেন, সন্তানকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে চান। লাইমলাইটে আনতে চান না সন্তানকে। স্বামী বিরাট কোহলির সঙ্গে আলাপ করেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ অভিনেত্রী আরও জানান, অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম তিনমাস সকালে টোস্ট আর বিস্কুট খেয়েছেন তিনি। তবে ভেলপুরি খেতে ইচ্ছে করত তার। কিন্তু চিকিৎসকদের পরামর্শে সেগুলো থেকে বিরত থাকতেন আনুশকা।

সাক্ষাৎকারে বিরাটের স্ত্রী বলেন, ‘আমি খুব ব্যালান্সড লাইফ কাটিয়েছি। ভবিষ্যতেও সেটাই চেষ্টা করব। ধ্যান করতাম প্রতিদিন। ধীরে ধীরে শরীরে যে পরিবর্তনগুলো হয়েছে, তার অভিজ্ঞতা অসাধারণ।’

এদিকে, শেষ সময়ে আনুশকাকে চোখে চোখে রাখছেন বিরাট। নিয়ম করে যত্ন নিচ্ছেন স্ত্রীর। ২০১৩ সাল থেকে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন আনুশকা। তাদের প্রেম নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছিল বি-টাউনে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিয়ে করেন তারা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা