ছবি: সংগৃহীত
বিনোদন

করণের রোষানলে পড়েন আনুশকা

বিনোদন ডেস্ক : স্বজনপোষণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয় নির্মাতা ও প্রযোজক করণ জোহরকে। তার ছবিতে তারকা সন্তানদের সহজে সুযোগ মিললেও বহিরাগতদের জন্য ততটাই অনমনীয় এই নির্মাতা। এক সময় তার রোষানলে পড়েন বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মাও।

আরও পড়ুন : খাদ্যসামগ্রী বিতরণ করবে যুবলীগ

ক্যারিয়ারের শুরুতে এই অভিনেত্রীর কর্মজীবন নাকি সমূলে উপড়ে ফেলতে চেয়েছিলেন করণ জোহর। এক অনুষ্ঠানে তিনি নিজেই তা স্বীকার করেন।

জানা যায়, একাধিক অডিশনের মাধ্যমে শাহরুখের বিপরীতে ‘রব নে বানা দি জোড়ি’ সিনেমায় অভিনয়ের জন্য নির্বাচিত হন আনুশকা। যশরাজ কর্ণধার বন্ধু আদিত্য চোপড়ার এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি করণ জোহর। কারণ সে সময় অনিলকন্যা সোনম কাপুরও এই সিনেমার জন্য অডিশন দিয়েছিলেন।

আরও পড়ুন : আপাতত আয়কর দিতে হবে না

করণ চেয়েছিলেন আনুশকাকে সরিয়ে তানি চরিত্রে সোনমকেই নেওয়া হোক। কিন্তু আদিত্য সে কথা কানে তোলেননি। সে সময় আনুশকার কাজ যাতে নষ্ট হয়, সে ব্যাপারেও চেষ্টা চালিয়ে যান করণ।

আদিত্য চোপড়ার ঐ সিদ্ধান্ত যে ভুল ছিল না, পরে নিজেও তা অনুধাবন করেন করণ। ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে আনুশকার অভিনয় দেখে নাকি মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন : সৌদি আরবে মার্কিন গোয়েন্দা প্রধান

পরে নিজের কাজের জন্য আনুশকার কাছে ক্ষমাও চেয়েছেন করণ জোহর। পরবর্তীতে তার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।

আনুশকার অভিষেক ঘটে বলিউড বাদশা শাহরুখ খানের হাত ধরে। ২০০৮ সালে যশরাজের প্রযোজনায় ‘রব নে বানা দি জোড়ি’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন আনুশকা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

আরও পড়ুন : ইভিএম বা ব্যালট বড় চ্যালেঞ্জ নয়

আনুশকা শর্মা অভিনয়ের সাথে প্রযোজনাতেও হাত পাকিয়েছেন। বর্তমানে একজন সফল অভিনেত্রীর পাশাপাশি বলিউডের অন্যতম সফল প্রযোজকও তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা