বিনোদন

সার্জারি করিয়েছেন যেসব বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক : সিনেমা বাণিজ্যে নায়িকাদের মূল পুঁজি সৌন্দর্য। এ কারণেই যুগে যুগে নায়িকারা নিজেদের গ্ল্যামারাস রাখার লড়াইয়ে থাকেন। স্লিম ফিগার, চোখে-মুখে প্রসাধনীর আস্তরণ কিংবা আকর্ষণীয় পোশাক এসব যত্নের সঙ্গে মেন্টেইন করেন তারা। ইশ্বর যা দেননি, তা দিয়েছেন ডাক্তররা। এই কথাটা ইন্ডাস্ট্রিতে খুব প্রচলিত। বলিউডের বেশ কয়েকজন নায়িকাদের সৌন্দর্য নিয়ে তবে কিছু নায়িকা মোহময়ী হওয়ার জন্য নিজের শরীরে প্লাস্টিক সার্জারিও করেছেন।

আরও পড়ুন: প্রতিটা দিন আমার দুশ্চিন্তায় কেটেছে

অধিকাংশ নায়িকার দাবি, চিকিৎসকের পরামর্শ কিংবা শারীরিক জটিলতা দূর করতেই সার্জারির আশ্রয় নিয়েছেন। তবে সাধারণ মানুষ মনে করেন, নিছক সৌন্দর্য বাড়ানোর জন্যই এই পন্থা অবলম্বন করেন নায়িকারা। এই আয়োজনে চলুন জেনে নেওয়া যাক ভারতের কোন কোন নায়িকা প্লাস্টিক সার্জারি করেছেন।

ঐশ্বরিয়া রায়:

নিখুঁত সুন্দরী হিসেবেই বলিউড তাঁকে পরিচয় দেয়। কিন্তু ঐশ্বর্যার এই নিখুঁত সৌন্দর্য নাকি ডাক্তারদের দান।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রায়শই শোনা যায়, প্রিয়াঙ্কা তার ঠোঁট ও নিতম্বে প্লাস্টিক সার্জারি করিয়েছেন। বছরের পর বছর ধরেই এ গুঞ্জন ছড়াচ্ছে। তবে এক সাক্ষাৎকারে তিনি জানালেন, প্লাস্টিক সার্জারি নয়, কেবল নাকের পলিপ অপারেশন করেছিলেন তিনি। পলিপের কারণে শ্বাস নিতে সমস্যা হতো। কিন্তু অপারেশনের সময় ডাক্তারের অসতর্কতায় তার নাকের ‘ব্রিজ’ও কেটে যায়। সেই নাক ঠিক করার জন্যই বারবার অস্ত্রোপচারের মুখোমুখি হতে হয়েছে তাকে।

আরও পড়ুন: জায়েদ খানের সদস্যপদ স্থগিত

শ্রুতি হাসান

ভারতের দক্ষিণী সুপারস্টার কমল হাসানের মেয়ে শ্রুতি। কৈশোরে তার গায়ের বর্ণ ছিল শ্যামলা এবং চেহারাও এখনকার মত ছিল না। প্লাস্টিক সার্জারি করিয়েই তিনি রূপবতী হয়েছেন। এ কথা তিনি নিজেও অবশ্য স্বীকার করেন। একদা ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমি খুশি যে এটাই আমার জীবন, আমার চেহারা। এবং হ্যাঁ, আমি প্লাস্টিক সার্জারি করেছি। এর জন্য আমার কোনো লজ্জা নেই। আমি কি এর প্রচার করি? না, আমি কি এর বিরুদ্ধে? না। যেভাবে আমি জীবন যাপন করতে পছন্দ করি, এটা তাই।’

শিল্পা শেঠি

বলিউড তারকা শিল্পা শেঠি প্লাস্টিক সার্জারি করেছেন, এ কথা হয়ত অনেকেরই জানা নেই। তবে অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন, তিনি নাকে সার্জারি করেছেন। তার মতে, এই সার্জারি করানোর ফলে তার মুখের সঙ্গে নাকের সামঞ্জস্য এসেছে।

আরও পড়ুন: মেকআপ ছাড়া ভিডিওতে বিড়ম্বনায় শুভশ্রী

আনুশকা শর্মা

অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মার ঠোঁট নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বহুবার শুনতে হয়েছে, তিনি প্লাস্টিক সার্জারি করে ঠোঁটের আবেদন বাড়িয়েছেন। একবার ভোগ সাময়িকীকে আনুশকা জানিয়েছিলেন, তিনি ‘টেম্পোরারি লিপ এনহ্যান্সমেন্ট টুল’ ব্যবহার করে আসছিলেন। এটা গোপন করারও কোনো ইচ্ছা তাঁর ছিল না। তার ভাষ্য, “আমি যখন আমার ঠোঁট প্রসঙ্গে বললাম, অনেকেই আমাকে সাহসী বলেছিল। কিন্তু ‘বোম্বে ভেলভেট’ সিনেমায় আমার চরিত্রের জন্য যা দরকার ছিল, আমি কেবল সেটাই করেছিলাম। ভক্তদের জানাতে চাই, আমিও মানুষ এবং নিখুঁত নই।’’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

রাজাপুরে ডাকাতি মামলায় চার আসামি কারাগারে 

ঝালকাঠির রাজাপুর উপজেলার আলোচিত পৃথক দুটি ডাকাতি মামলায় গ্রেপ্তার চার আসামিকে...

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশী সিনেমা

পৃথিবীর প্রাচীন ও মর্যাদাপূর্ণ উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব&r...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা