ছবি : সংগৃহিত
বিনোদন

এ রকম দুর্ঘটনা যেন কোনো পরিবারের ওপরে না আসে

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা ও সমাজের নানান বিষয় এই অভিনেত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় শেয়ার করতে দেখা যায়।

আরও পড়ুন : আবারও আদালতে জ্যাকুলিন

বুধবার (৫ এপ্রিল) রাতে অপু বিশ্বাস বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা স্মরণ করে নিজের পরিবারের ওপর দিয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

অপু বিশ্বাস বলেন, ১৯৯৫ সাল তখন আমি অনেক ছোট। আগুনে পুড়ে যাওয়া কিছুই বুঝি না, শুধু দেখতাম মা-বাবা, কাকা, দিদি সবাই কান্না করছিল, বলছিল আমাদের সব শেষ।

আরও পড়ুন : পোড়া কাপড় কিনলেন বুবলী

বগুড়া নিউমার্কেটে আমাদের দুটি দোকান ছিলো জানিয়ে তিনি বলেন, পর দিন ঈদ সারারাত বাবা, কাকা চাঁদরাতে দোকানদারি শেষ করে বাসায় এসে ঘুমাচ্ছিল ভোরবেলা জানতে পারল আমাদের দুটি দোকান সহকারে পুরো নিউমার্কেট পুড়ে ছাই হয়ে গেছে।

এই অভিনেত্রী আরও বলেন, তখন বুঝিনি আমাদের ওপর দিয়ে কী গেছে, কিন্তু আজকে বুঝতে পারছি, বঙ্গবাজারে ব্যবসায়ী পরিবারের ওপর দিয়ে কি যাচ্ছে।

আরও পড়ুন : ক্রাইম ওয়েব ফিল্মে দীঘি

এ রকম মর্মান্তিক দুর্ঘটনা আর কখনো যেন কোনো পরিবারের ওপরে না আসে জানিয়ে অপু বিশ্বাস বলেন, উপরওয়ালা সহায় হোন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা