প্রার্থনা ফারদিন দীঘি
বিনোদন

ক্রাইম ওয়েব ফিল্মে দীঘি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। কাজ করেছেন কয়েকটি সিনেমায়। সেই সুবাদে প্রায়শই তাকে নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: বুবলীর মুখোমুখি শাকিব খান

সবমিলে ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন দীঘি। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও দারুণ সক্রিয় তিনি। প্রতিনিয়ত ছবি, ভিডিও পোস্ট করেন। সেগুলো নিয়ে অনুসারীদের মধ্যে চর্চার অন্ত নেই।

সম্প্রতি নব্বই দশকের আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে তৈরি হচ্ছে ‘মার্ডার ৯০’। ওয়েব ফিল্মটিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন আলোচিত অভিনেত্রী দীঘি ও খাইরুল বাসার।

এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। বুধবার মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুরু হচ্ছে ফিল্মটির শুটিং।

আরও পড়ুন: মুম্বাইয়ের রাস্তায় ঝলমলে প্রিয়াঙ্কা

গল্প ভাবনায় রয়েছেন সৈয়দ আশিক রহমান, রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন আর পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

‘মার্ডার ৯০’ ওয়েব ফিল্মটি ৯০ দশকের একটা খুনের ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই লোমহর্ষক খুনের আসামিকে নানা নাটকীয়তায় খুঁজে বের করা হয়। ওই সময়ের সামাজিক পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দ্বগুলো এ গল্পে উঠে এসেছে।

এ বিষয়ে আবু হায়াত মাহমুদ বলেন, ‘এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। প্রথম ধাপে মানিকগঞ্জের লোকেশনে চার দিনের কাজ হবে। এর পর ঢাকার বিভিন্ন লোকেশনে কাজ হবে।

এতে আরও অভিনয় করছেন রুনা খান, সাজু খাদেম, শিল্পী সরকার অপু প্রমুখ।

আরও পড়ুন: শাকিব-বুবলীর মুখোমুখি অপু-জয়!

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে দীঘি চলচ্চিত্র পরিবারের সন্তান। তার বাবা সুব্রত বড়ুয়া চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র নায়িকা। ২০১১ সালে দীঘির মা দোয়েল মারা যান।

দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে ২০০৬ সালে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ করেছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা