ছবি: সংগৃহীত
বিনোদন

মুম্বাইয়ের রাস্তায় ঝলমলে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: দীর্ঘ দিন পর স্বামী-সন্তান নিয়ে দেশে ফিরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দেশে ফিরে খোশমেজাজে আছেন পিগি চিপস।

আরও পড়ুন: গৃহকর্মীর বিরুদ্ধে অভিনেত্রীর মামলা

নীতা এবং মুকেশ আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষ্যে হলিউড-বলিউড তারকাদের মিলনমেলায় উপস্থিত হন নিক ও প্রিয়াঙ্কা ।

ঐ রাতেই নিক-প্রিয়াঙ্কা দম্পতি দেশের আলো-বাতাস ও মাটির গন্ধ শুঁকতে বেরিয়ে পড়লেন মুম্বাইয়ের রাস্তায়। প্রিয়াঙ্কার রঙিন পোশাকে যেন ঝলমলে হয়ে উঠল রাতের মুম্বাই। অটোরিকশাকে ফ্রেমে রেখে নিকের সঙ্গে একের পর এক ছবি তুলে চললেন অভিনেত্রী। নিকের পরনে গাঢ় নীল স্যুট-প্যান্ট। প্রিয়াঙ্কার টু-পিস গাউন লুটোচ্ছে রাস্তায়। পোশাক সামলে তিনি ভর দিলেন নিকের গায়ে।

আরও পড়ুন: আংটিবদল হয়ে গেল ঐশীর

এরকম বেশ কয়েকটি ছবি ঘুরছে সামাজিকমাধ্যমে। যা দেখে অনুরাগীরা বেজায় খুশি। কেউ বলছেন, ‘নিক ঘরজামাই থেকে যাক, আর ফিরতে হবে না।’ আবার কেউ প্রিয়ঙ্কাকে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করতে দেখে বললেন, ‘বলিউডের রানি ফিরে এসেছে।’

প্রসঙ্গত, বলিউড ছেড়ে বর্তমানে প্রিয়াঙ্কার যত ব্যস্ততা সব হলিউডকে ঘিরেই। শিগগির অভিনেত্রীকে দেখা যাবে সাই-ফাই অ্যাকশন থ্রিলার ‘সিটাডেল’ সিরিজে। এছাড়া রোমান্টিক কমেডি ‘লাভ এগেইন’-এও অভিনয় করেছেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা