বিনোদন

গৃহকর্মীর বিরুদ্ধে অভিনেত্রীর মামলা

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় মামলা করা হয়েছে। অভিনেত্রী নিজেই বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় তার বাসার গৃহকর্মী কনা বেগমকে আসামি করা হয়েছে। ইতোমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: আংটিবদল হয়ে গেল ঐশীর

সোমবার (৩ এপ্রিল) দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, রোববার (২ এপ্রিল) রাতে অভিনেত্রী নিজেই বাদি হয়ে মামলা করেছেন। ইতোমধ্যে মামলায় একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

জানা গেছে, মনিরা মিঠু নিজেই বাসায় চুরির বিষয়টি নিশ্চিত করেন। তার বাসার মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা খোয়া গেছে। যা তিনি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন বাসার সবাই হাসপাতালে ছিল। আর এ সুযোগে ভয়ংকর ভাবে আমার বাসা থেকে মূল্যবান গহনা, টাকা চুরি হয়ে গেছে।

আরও পড়ুন: সার্জারি করিয়েছেন যেসব বলিউড অভিনেত্রী

এদিকে ওই গৃহকর্মীর বাড়ি ময়মনসিংহ হওয়ায় পুলিশ গ্রামের বাড়িতে না অন্য কোথায় আত্মগোপনে আছে তার তদন্ত শুরু হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা