ফাইল ছবি
বিনোদন

আংটিবদল হয়ে গেল ঐশীর

বিনোদন ডেস্ক: আংটিবদল হয়ে গেল জনপ্রিয় সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশীর। পাত্র আরেফিন জিলানী সাকিব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে বর্তমানে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে।

আরও পড়ুন: শাকিব-বুবলীর মুখোমুখি অপু-জয়!

রবিবার (২ এপ্রিল) রাতে তাদের আংটিবদল হয়। ঈদের পর এই জুটির বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।

ঐশীর মা নাসিমা মান্নান জানান, ঐশী-সাকিবের পরিচয় প্রায় আড়াই বছরের। এত দিন সম্পর্কের গণ্ডি দুজনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার সেটা পারিবারিক মর্যাদা পেল। অবশেষে দুই পরিবারের সম্মতিতে রবিবার রাতে হয়ে গেল আংটিবদলের আনুষ্ঠানিকতা।

আরও পড়ুন: প্রতিটা দিন আমার দুশ্চিন্তায় কেটেছে

কবে বাজবে বিয়ের সানাই? জবাবে ঐশীর মা জানান, ঈদের পরে দিন-তারিখ চূড়ান্ত হবে। তখন সবাইকে জানানো হবে।

এদিকে, রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দু’জনের আংটি পরা হাতের ছবি শেয়ার করেন ঐশি। ছবির ক্যাপশনে লিখেন, বারাকাল্লাহু ফিকুম। সাথে একটি ভালোবাসার ইমোজিও দেন।

আরও পড়ুন: আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া

প্রসঙ্গত, ২০২২ সালের ২ নভেম্বর রাজধানীর শমরিতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দেন ঐশী। চাকরির পাশাপাশি গানের জগতেও সমানতালে বিচরণ করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা