বিনোদন

কৃষিকাজে নেমেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সর্বশেষ সরকারি অনুদানের ‘মায়া- দ্য লষ্ট মাদার’ ছবিতে অভিনয় করে তিনি বেশ প্রশংসিত হয়েছেন। এর আগে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ ছবিটি। বরাবরের মতো এতেও অভিনয় করে সবার নজর কেড়েছেন তিনি।

সম্প্রতি অভিনয়ের বাইরে ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন জ্যোতি। মনোযোগ দিয়েছেন কৃষিকাজে। নিজ গ্রামে বেশ বড় আয়োজনে তিনি এর কাজ শুরু করেছেন।

জ্যোতিকা জ্যোতির ভাষ্য, “লকডাউনের সময়টা আমি গ্রামের বাড়ি ময়মনসিংহে ছিলাম। ওই সময়ই এই পরিকল্পনাটা মাথায় আসে। টানা ২৫ দিন থেকে তা বাস্তবায়ন করেছি। আমাদের এই প্রতিষ্ঠানের নাম ‘খনা অর্গানিক’। এরই মধ্যে ‘ঘৃতকুমারী’ ও ‘তৃপ্তি’ নামের দুটি খামার প্রস্তুত করেছি।”

তিনি আরও বলেন, “ঘৃতকুমারীতে চাষ হবে বিভিন্ন দেশীয় ফল ও ঔষধি গাছ। আর তৃপ্তিতে পালন করা হবে এক হাজার দেশি মুরগি। এর পরিকল্পনা, ডিজাইন, জমি তৈরি, গাছ লাগানো সব আমার করা। বিরতিহীনভাবে এর কাজ চলছে।”

অভিনয়ের খবর জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, “সবাই জানেন, কাজের বেলায় আমি খুব খুঁতখুঁতে। ভালো গল্প আর চরিত্র না হলে কাজ করি না। সিনেমার প্রস্তাব তো সব সময়ই পাচ্ছি। কিন্তু পছন্দ না হওয়ায়, কাজ করা হচ্ছে না। আর আপাতত হাতে তেমন কাজ নেই। তাই সময়টা নিজের মতো করে কাটাচ্ছি।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা