বিনোদন

আদিত্য-শ্বেতার বিয়ে

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতা আগরওয়ালকে বিয়ে করছেন গায়ক-অভিনেতা-সঞ্চালক আদিত্য নারায়ণ। মঙ্গলবার (১ ডিসেম্বর) মুম্বাইয়ের একটি মন্দিরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এদিকে করোনা মহামারির কারণে বিয়েতে খুব বেশি অতিথি থাকছে না। আদিত্য-শ্বেতার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুসহ ৫০জনকে বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছে।

আদিত্য নারায়ণের আরেক পরিচয় তিনি প্রখ্যাত গায়ক উদিত নারায়ণের ছেলে। ছেলের বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘রোববার (২৯ নভেম্বর) মেহেদি অনুষ্ঠান ছিল। সোমবার ঘরোয়াভাবে হলুদ অনুষ্ঠান হয়েছে। আজ ৫০জন অতিথির উপস্থিতিতে মন্দিরে ছোট পরিসরে বিয়ে হবে।

এরপর বিবাহোত্তর সংবর্ধনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহাজি, ধর্মেন্দ্রজি, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, মাধুরী দীক্ষিতকে নিমন্ত্রণ করেছি। কিন্তু কোভিড-১৯ শনাক্তের সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে তারা আসতে পারবেন কিনা সন্দেহ।’

২০১০ সালে মুক্তি পায় আদিত্য অভিনীত সিনেমা ‘শাপিত’। এই সিনেমায় তার বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেন শ্বেতা। আদিত্য জানান, সিনেমার সময় থেকেই তাদের বন্ধুত্ব। প্রথমে শ্বেতা শুধু বন্ধুই থাকতে চেয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে দুজনের সম্পর্ক বন্ধুত্ব থেকে প্রেম পর্যন্ত গড়ায়।

আদিত্য বলেন, ‘এটা আমার জীবনের একটি নতুন অধ্যায়। শ্বেতার সঙ্গে আমার জীবন কাটানোর অপেক্ষায় আছি। আমরা পরস্পরকে ১২ বছর ধরে চিনি এবং ১০ বছর ধরে প্রেম করছি। যতটুকু বুঝি, সব ঠিকঠাক থাকবে।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা