বিনোদন

দুই বছর পর নতুন লুকে শাহরুখ খান

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান শুধু বলিউড নয় পুরো সিনেমা জগতেই একটি অনুপ্রেরণার নাম। ক্যারিয়ারের এই অবস্থানে এসে শাহরুখ যেন আরো বেশি নিখুঁত হতে চাইছেন। সেজন্য কাজ করছেন বেছে বেছে। প্রায় পঞ্চাশটির মতো চিত্রনাট্য থেকে তিনি বেছে নিয়েছেন চারটিকে।

তার একটি যশরাজ ফিল্মসের ‘পাঠান’। ‘জিরো’ সিনেমার পর প্রায় দীর্ঘ দুই বছর বিরতি শেষে শুটিংয়ে ফিরেছেন এই ছবি দিয়ে। এবার এ সিনেমার শুটিং সেট থেকে তার নতুন লুক প্রকাশ পেয়েছে। সম্প্রতি ছবিটির শুটিং সেট থেকে বের হওয়ার সময় দেখা মেলে শাহরুখের। ছবিতে দেখা গেল নতুন সিনেমাটির জন্য চুল বেশ লম্বা করেছেন তিনি। কালো সানগ্লাসের সঙ্গে সাদা টি-শার্টে শাহরুখকে লাগছিল বেশ।

সিনেমাটির জন্য যে শারীরিকভাবেও বেশ পরিশ্রম করতে হয়েছে শাহরুখকে তা দেখা মাত্রই বোঝা যাচ্ছে। জানা গেছে এ সিনেমায় একটি অ্যাকশন থ্রিলার চরিত্রে দেখা মিলবে তার। সব মিলিয়ে শাহরুখ ভক্তদের জন্য রোমাঞ্চকর কিছুই অপেক্ষমান।

প্রসঙ্গত, গত আগস্টে সিদ্ধার্ত আনন্দের ‘পাঠান’ সিনেমায় নাম লেখান শাহরুখ। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। শুধু তাই নয় সিনেমাটিতে দেখা মিলতে পারে বলিউডের আরেক জনপ্রিয় সুপারস্টার সালমান খানের। কথা রয়েছে এ সিনেমায় একটি অতিথি চরিত্রে খুব অল্প সময়ের জন্য অভিনয় করবেন তিনি।

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমাটির শুটিং কাজ। তবে সালমান কবে নাগাদ শুটিংয়ে যোগ দেবেন সে বিষয়ে কোন কিছু জানা যায়নি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা