বিনোদন

তরুণ অভিনেতা-প্রযোজক উজ্জ্বলের মৃত্যু

বিনোদন ডেস্ক : মহামারি করোনা ভাইরাসে প্রাণ গেল নাট্য-প্রযোজক ও অভিনেতা উজ্জ্বল চৌধুরীর। সোমবার (৩০ নভেম্বর) তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর।

উজ্জ্বল চৌধুরীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও নাট্যনির্মাতা মো. মেহেদী হাসান জনি। তিনি বলেন, সেপ্টেম্বরে উজ্জ্বল ভাই করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর তার অবস্থা গুরুতর হলে তাকে প্রথম রাজধানীর ইম্পালস হাসপাতালে ভর্তি করা হয়।

তখন তার ফুসফুসের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। এই হাসপাতালেই উজ্জ্বল ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মোট ২ মাস ৮দিন তিনি চিকিৎসাধীন ছিলেন।

মো. মেহেদী হাসান জনি আরও বলেন, উজ্জ্বল ভাই আর আমি একসঙ্গে থিয়েটারে কাজ করেছি। তার সঙ্গে অনেক স্মৃতি। তার প্রযোজনায় আমি প্রায় ১০টি নাটক নির্মাণ করেছি।

এছাড়া তিনি আমার পরিচালনায় অভিনয়ও করেছেন। উজ্জ্বল ভাইয়ের হয়ে আমি তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার ভুলভ্রান্তিগুলো যেন সবাই মাফ করে দেন। উজ্জ্বল ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি।

উজ্জ্বল চৌধুরীর গ্রামের বাড়ি সাভারের আমিনবাজারে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। ১৯৮৩ সালে তিনি জন্মগ্রহণ করেন। উজ্জ্বল চৌধুরী একজন স্থপতিও ছিলেন।

২০১৫ সালে তিনি শোবিজে কাজ শুরু করেন। ‘টু-লেট ব্যাচেলর’, ‘নিশি কুটুম’, ‘আনপ্রেডিক্টেবল’সহ বহু নাটক প্রযোজনা করেছেন তিনি। পাশাপাশি চরিত্রাভিনেতা হিসেবে তাকে নিয়মিত দেখা যেত ছোট পর্দায়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা