বিনোদন

আনুশকাকে ব্যায়ামে করছেন কোহলি

বিনোদন ডেস্ক : সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে গর্ভবতী অভিনেত্রী আনুশকা শর্মার মাথা নীচে, পা উপরে! দেয়ালে লেগে আছে পিঠ। তার দুই পা ধরে আছেন তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলি। অনাগত শিশুর যত্ন ও গর্ভবতী স্ত্রীর স্বাস্থ্যের প্রতি মনযোগী কোহলি এভাবেই আনুশকাকে ব্যায়াম করাচ্ছেন।

যোগ ব্যায়ামে এটাকে বলে ‘শীর্ষাসন’। এ ব্যায়ামে আনুশকাকে সাহায্য করছেন বিরাট কোহলি। সেই ছবি অভিনেত্রী মঙ্গলবার পোস্ট করলেন তার ইনস্টগ্রাম পেজে। দেখা যাচ্ছে কালো টি-শার্ট এবং হালকা আকাশি ট্র্যাক প্যান্টে আসনে মনোযোগী আনুশকা।

বরাবরই আনুশকা যোগব্যায়ামে আস্থা রেখেছেন। তাই গর্ভাবস্থায়ও তার অন্যথা হয়নি। শীর্ষাসন নাকি ‘সবচেয়ে’ কঠিন, ছবির ক্যাপশনেই আনুশকা অকপট স্বীকারোক্তি। অভিনেত্রী ছবি পোস্ট করে লিখেছেন, ‘যোগব্যায়াম যেহেতু আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশও, তাই চিকিৎসক আমাকে সে সব ব্যায়াম করার অনুমতি দিয়েছেন যেগুলো আমি গর্ভাবস্থার আগে করতাম।

শুধুমাত্র খুব ঘুরে বা সামনে ঝুঁকে পড়ে যেসব ব্যায়াম করতে হয়, সেগুলো বাদ রাখার উপদেশ দিয়েছেন। শীর্ষাসন আমি বহু বছর ধরে করছি। এই আসন করার সময় অবলম্বন হিসাবে আমি দেওয়ালের সাহায্য করি এবং আমার দক্ষ স্বামীও সাবধানতা অবলম্বনের জন্য আমাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে।’

এদিকে আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। তারপরই দুই থেকে তিন হবেন বিরাট-আনুশকা। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ডেলিভারির পর মে মাস থেকে তিনি ফের কাজে ফিরবেন। আপাতত প্রথম বা ‘মা’ ডাক শোনার অপেক্ষায় তিনি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা