হিন্দু-মুসলিম বিয়ে : যা বললেন বলিউড অভিনেত্রী রিচা
বিনোদন

হিন্দু-মুসলিম বিয়ে : যা বললেন বলিউড অভিনেত্রী রিচা

বিনোদন ডেস্ক : বলিউডের মুসলিম অভিনেতা আলি ফজলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছেন হিন্দু ধর্মাবলম্বী নায়িকা রিচা চাড্ডা। তাদের সম্পর্ক নিয়ে বরাবরই স্পষ্টবাদী ও সাহসী এই অভিনেত্রী। লুকোছাপা না করে শুরু থেকেই আলির সঙ্গে তার সম্পর্কের বিষয় জানান দিয়ে আসছেন।

সম্প্রতি ভারতের একটি নামী গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপন নিয়ে সেখানে বিতর্ক শুরু হয়েছে। বিজ্ঞাপনটি দেখে হিন্দু-মুসলমান দুই আলাদা সম্প্রদায়ের বিয়ে নিয়ে ‘লাভ জিহাদ’ প্রসঙ্গ টেনেছে সোশ্যাল মিডিয়ার একাংশ। বাধ্য হয়ে বিজ্ঞাপনটি বন্ধও করে দিয়েছে ওই গয়না সংস্থা।

সে প্রসঙ্গ টেনে রিচা চাড্ডা তার সঙ্গে আলি ফজ়লের সম্পর্কের বিষয়টি তুলে ধরেছেন। বলেছেন, ‌‘‘আমার জীবনটাও কিন্তু ওই বিজ্ঞাপনের মতো। আলির পরিবারের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। এ জন্য ওই প্রেমহীন মানুষগুলোর জন্য খারাপ লাগে, যারা অন্যের বিবাহিত সম্পর্ক নিয়ে দোষ ধরে।’’

গত এপ্রিলে বিয়ে হওয়ার কথা ছিল আলি ও রিচার। কিন্তু মহামারি করোনার জন্য সেই পরিকল্পনা বাতিল হয়। এর মধ্যে আবার আলির মা মারা যান। আগামী বছর গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন তারা। রিচা কথা, ‌‘‘এই পরিস্থিতিতে ঝুঁকি নেয়া ঠিক নয়। বাজারে ভ্যাকসিন আসার পরেই বিয়ের মতো অনুষ্ঠান করা উচিত।’’

সান নিউজ/এম/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা