বিনোদন

আবারও মুক্তি পাচ্ছে শাকিবের ‘বীর’ ও ‘পাসওয়ার্ড’

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক শাকিব খানের পুরোনো দুই ছবি নতুন করে মুক্তি দেয়া হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মো. ইকবাল গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

করোনার কারণে প্রায় সাত মাস বন্ধ ছিলো সিনেমা হল। অবশেষে তা খোলার অনুমতি মিলেছে। সরকারের অনুমতিতে গেল ১৬ অক্টোবর থেকে খুলেছে সিনেমা হল। তবে শর্ত হলো অবশেষে স্বাস্থ্যবিধি মেনে হল চালাতে হবে। আসন সংখ্যাও হবে সীমিত।

মো. ইকবাল জানান, তার প্রযোজিত ‘বীর’ এবং ‘পাসওয়ার্ড’ নামের দু‘টি সিনেমা আবারো নতুন করে আগামী দুই শুক্রবার মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তিনি। প্রথমে বীর সিনেমাটি মুক্তি পাবে এবং পরের সপ্তাহে পাসওয়ার্ড মুক্তি পাবে।

তিনি মনে করছেন, করোনার পর শাকিবের সিনেমা পেলে আবারো হলে ফিরবেন দর্শক। যা এই মুহূর্তে খুবই জরুরি।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ ছবিটি। এতে অভিনয় করছেন শাকিব ও বুবলী। এছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ।

২০১৯ সালে ঈদ উপলক্ষে মুক্তি পায় মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলি, ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, ডন প্রমুখ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

নৌ শক্তি বাড়াতে ভারতের বড় উদ্যোগ

চীনের বৃহত্তম নৌবহর সম্প্রসারণ এবং পাকিস্তানের চীনা নির্মিত আধুনিক আক্রমণাত্ম...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা