বিনোদন

প্রথম কৃষ্ণাঙ্গ সুপার হিরোর স্ত্রী আদালতে

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় তারকা চাদউইক বোসম্যান ক্যান্সারে ভুগে গেল আগস্ট মাসে মৃত্যুবরণ করেছেন । এবার তার সম্পত্তিতে নিজের পাওনা বুঝে নিতে আদালতের দারস্থ হচ্ছেন স্ত্রী টেলর সাইমন লেডওয়ার্ড। সম্প্রতি তিনি এল.এ. কাউন্টি সুপিরিয়র আদালতে প্রশাসনের নিকট এই নিয়ে একটি আবেদনপত্র পাঠিয়েছেন বলে খবর পাওয়া গেছে। সব মিলিয়ে সেখানে বোসম্যানের সম্পত্তির পরিমাণ দেখ গেছে ৯ লাখ ৩৯ হাজার ডলার।

সম্প্রতি দায়ের করা আদালতের রেকর্ড অনুযায়ী, ‘ব্ল্যাক প্যান্থার’ তারকা চাদউইক বোসম্যানের মৃত্যুর আগে তার সম্পত্তির কোনো উইল করে যাননি তিনি। সেজন্যই দেখা দিয়েছে ঝামেলা। যা মেটাতে আইনের আশ্রয় নিচ্ছেন বোসম্যানের স্ত্রী টেলর।

এদিকে বোসম্যানের কোনো সন্তান ছিল না। তবে তার বাবা-মা দুজনেই বেঁচে আছেন। ক্যালিফোর্নিয়ার আইন অনুসারে, যখন এই পরিস্থিতিতে একজন ব্যক্তি মারা যান তখন সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হন তার পিতামাতা। তাই বোসম্যানের সম্পত্তিতে তার স্ত্রী কোনো পাওনা পাবেন কী না সে নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ৪৩ বছর বয়সী বোসম্যান ২০১৬ সাল থেকে কোলন ক্যানসারে ভুগছিলেন। যদিও এ বিষয়ে তিনি প্রকাশ্যে কখনো কিছু বলেননি । কাজ করে গেছেন নিজের মতো, প্রাণশক্তিতে ভর করে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ এই যুদ্ধের পর অবশেষে চলতি বছরের আগস্ট মাসে শেষ নিঃশ্বাস ত্যগ করেন তিনি।

২০১৮ সালে চাদউইক বোসম্যান অভিনীত ‘ব্ল্যাক প্যান্থার’ ছবিটি সেরা সিনেমা হিসেবে অস্কার জয় করেছিল। যা ছিল প্রথম সুপারহিরো সিনেমার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়। সেইসঙ্গে তিনি ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ সুপারহিরো।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা