বিনোদন

শুভ জন্মদিন বাংলার পরাণ বন্দ্যোপাধ্যায়

বিনোদন ডেস্ক : সবার কাছে তিনি অতি আদরের পরাণ দা। বুড়ো থেকে ছোট, সবাই তাকে এই নামেই ডাকেন। তিনিও সারা দেন সদা হাস্যোজ্জ্বল মুখে। বলছি কলকাতার বিখ্যাত অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথা। আজ এই অভিনেতার ৮১ তম জন্মদিন। শুভ জন্মদিন।

জীবনের এত দীর্ঘ পথ পাড়ি দিয়েও সুস্থ-সবল প্রাণ নিয়ে বেঁচে আছেন ওপার বাংলার অভিনয়ের পরাণ। এখনো তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন সিনেমা-নাটকে কখনো কুটিল বৃদ্ধ, কখনো প্রতিবাদী যুবক, কখনোবা মাঝবয়সি খিটখিটে বাড়িওয়ালার চরিত্রে।

বাংলাদেশের যশোর জেলার ছেলে পরাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ১৯৪০ সালের ১৮ অক্টোবর এ জেলায় জন্মে গ্রহন করেন। শৈশবেই মা-বাবাকে হারিয়ে অনিশ্চিত জীবনের মুখোমুখি হন। পরে কলকাতার দমদমের বীরপাড়ায় তার পিসির কাছে চলে যান। সেখানেই মানুষ হন তিনি। কলেজে পড়াকালীন বিভিন্ন দলের সাথে যুক্ত থেকে গণনাট্য, নাটক, যাত্রা, থিয়েটার করার মধ্য দিয়ে অভিনয়ের জগতে প্রবেশ করেন। মঞ্চে কাজ করার সেইসব দিনগুলো ছিলো সংগ্রামের। অভাবের সঙ্গে, নানা সংকটের ভিড়ে টিকে থাকার সঙ্গে। ক্যারিয়ারকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার সেই সংগ্রাম। সে সংগ্রামে তিনি জয়ী হয়েছেন পরিশ্রম, ধৈর্য ও সাধনায়।

তিনি প্রথম বড় পর্দায় হাজির হন ২০০০ সালে ‘দেখা’ নামক একটি শর্ট ফিল্ম দিয়ে। তারপর একে-একে মন্দ মেয়ের উপাখ্যান, বোম্বাইয়ের বোম্বেটে, হচ্ছেটা কি, টিনটোরেটোর যিশু, দ্য জাপানিজ ওয়াইফ, গোঁসাইবাগানের ভুত, রয়্যাল বেঙ্গল রহস্য, বিন্দাস প্রেম, প্রলয়, চলো পটল তুলি, ভুতের ভবিষ্যৎ, যেখানে ভুতের ভয়, কিডন্যাপার, বাদশাহী আংটি-র মতো বহু বিখ্যাত ছবিতে সাবলীল অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন। তার অনবদ্য হাস্যকৌতুক ভরা সংলাপ মুগ্ধ করেছে জি বাংলায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘মিরাক্কেল’-এর মঞ্চে। তার মুখে ‘ভালো হয়েছে তবে আরও ভালো করতে হবে’- সংলাপটি খুবই জনপ্রিয়।আবারো শুভ জন্ম দিন বেছে থাকবে পরানদা হাসি মাখা মুখ নিয়ে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাস...

এআই ব্যবহার করে পরীক্ষায় নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এইচএসসি পরীক্ষায়...

জাবির নতুন ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা