বিনোদন

আবারো গাঙচিল’ সিনেমার শুটিং বন্ধ, অসুস্থ পূর্ণিমা 

বিনোদন প্রতিবেদক : দর্শনন্দিত জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা গতকাল ১৭ অক্টোবর যোগ দিয়েছিলেন ‘গাঙচিল’ সিনেমার শুটিংয়ে। সেখানে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুতই শুটিং থেকে ছুটি নিয়ে বাসায় ফিরে যান। নায়িকার অসুস্থতার খবর গণমাধ্যমকে জানিয়েছেন ‘গাঙচিল’- এর পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।

তিনি জানান, পূর্ণিমা অসুস্থ হওয়ায় বন্ধ রয়েছে তার শুটিং। তিনি এফডিসিতে সেট তৈরি করে করোনার পর দীর্ঘ বিরতি দিয়ে নতুন করে কাজ শুরু করেছিলেন।এর আগে গত মার্চে সর্বশেষ ছবির শুটিংয়ের জন্য ক্যামেরায় দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর করোনার কারণে সব ধরনের শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের বিরতি ভেঙে অসমাপ্ত ছবির ‘গাঙচিল’-এর শুটিংয়ে ১৭ অক্টোবর থেকে অংশ নেন পূর্ণিমা। তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক ফেরদৌসও।

কিন্তু নায়িকার হঠাৎ অসুস্থতায় শুটিং বন্ধ রয়েছে।নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘এখনও পূর্ণিমার অবস্থা আগের মতোই রয়েছে। আজকে পর্যন্ত অপেক্ষা করবো, সুস্থ হলে আগামীকাল শুটিং করবো। নইলে কিছুদিনের জন্য শুটিং বন্ধ রাখতে হবে।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমা ‘গাঙচিল’। ছবিটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও এনজিওকর্মীর ভূমিকায় পূর্ণিমা।

বিশেষ একটি চরিত্রে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতূপর্ণা সেনগুপ্ত। এতে আরও অভিনয় করছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ। চিত্রনায়িকা পূর্ণিমা খুব দ্রুত সুস্থ হয়ে আবারো সুটিং ফিরবে বলে আশা করেন তার ভক্ত সর্মথকেরা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

বিএনপি-এনসিপির কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধার

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা