বিনোদন

স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে জনি ডেপের ৫০ মিলিয়ন ডলারের মামলা

বিনোদন ডেস্ক : প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেছিলেন জনি ডেপ। সেই মামলার জন্য জবানবন্দি দিতে তাকে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টির বিচার।উক্ত আদেশের জন্য ভার্জিনিয়ার আইনজীবীদের অফিসে তিন দিনের জন্য (১০-১২ নভেম্বরের) উপস্থিত থাকতে হবে তাকে। তবে এই মুহূর্তে হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘ফ্যান্টাস্টিক বিস্টস’- এর কাজে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। তাই বিচারকের আদেশ অনুযায়ী সেই সময় আদালতে উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে এখনো কিছু বলতে রাজি হয়নি জনির আইনজীবী।

সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিচ্ছেদের পরই যতো ঝামেলা পোহাতে হচ্ছে হলিউড তারকা জনি ডেপকে।২০১৫ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন জনি অভিনেত্রী অ্যাম্বারকে। বিয়ের পর বছর দুই না যেতেই প্রথমবারের মতো জনি ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে তুলেন অ্যাম্বার। সাংসারিক জীবনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে ৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে জনির নামে মানহানির মামলা করেন তিনি।তবে সকল অভিযোগ অস্বীকার করে অভিনেতা পাল্টা অভিযোগ করেন তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে। তিনি দাবি করেন, তার প্রাক্তন স্ত্রীই বরং তাকে মারধর করতো। সেইসঙ্গে স্ত্রীর বিরুদ্ধে করেন মানহানির মামলাও।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা