দূরারোগ্য রোগে আক্রান্ত অনিল কাপুর
বিনোদন

দূরারোগ্য রোগে আক্রান্ত অনিল কাপুর

বিনোদন ডেস্ক :

বয়স কোনো ফ্রেমে বেধে রাখা যায় না,বয়সকে হার মানিয়ে ৬৩ বছরে তার ফিটনেস বলিউডে অনেকের জন্যই হিংসের কারণ ,এখনও নায়ক হিসেবে ক্যামেরার সামনে দিব্যি মানিয়ে যায় তার চেহারা। কিন্তু মিস্টার ইন্ডিয়া খ্যাত তারকা অনিল কাপুর দশ বছর ধরে লুকিয়ে রেখেছেন কঠিন এক রোগ। ইনস্টাগ্রামের এক পোস্টে তিনি জানালেন, অ্যাকিলিস টেন্ডন নামের কঠিন রোগ বাসা বেঁধেছে তার শরীরে। আর এই রোগের সঙ্গে গত ১০ বছর ধরে লড়াই করে যাচ্ছেন তিনি। কী এই অ্যাকিলিস টেন্ডন? এই রোগ সাধারণত দৌড়বিদদের হয়ে থাকে। যাতে পায়ের গোড়ালির উপরের অংশের টিস্যু ক্ষয় হতে থাকে। রোগের প্রভাবে মানুষ হাঁটা-চলার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলতে পারেন। সাধারণত পুরুষদের এই রোগ বেশি হয়। এতে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। রোগের পরিস্থিতি বুঝে আবার অস্ত্রোপচারের পরামর্শও দেন চিকিৎসকরা।

কিন্তু অনিল অস্ত্রোপচার করাননি। লড়াই করছেন কাটাছেঁড়া ছাড়াই এ রোগ থেকে মুক্তির৷ তিনি জানান, তাকেও চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি দক্ষ চিকিৎসক মুলারের পরামর্শে শরীরচর্চার মাধ্যমে নিজেকে চলাফেরার মতো সক্ষম রেখেছেন। সেজন্যই প্রতিদিন দৌঁড়ান তিনি। ব্যায়ামের মাধ্যমে ভাল থাকার চেষ্টা করছেন। করোনাকালেও মুম্বাইয়ের পার্কে নিয়মিত হাঁটতে দেখা গিয়েছে তাকে। স্কিপিংও করেন রোজ। একদিনও বাদ দেন না নিজের এই শরীরচর্চার অভ্যাস।

সান নিউজ/পিডেকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা