সৌমিত্রের শারীরিক অবস্থার আরও উন্নতি
বিনোদন

সৌমিত্রের শারীরিক অবস্থার আরও উন্নতি

বিনোদন ডেস্ক :

কলকাতার বিখ্যাত ও তুমুল জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্রমশ শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কমেছে জ্বরের মাত্রা, ফুসফুসে সংক্রমণ এখন নেই বললেই চলে। নিয়ন্ত্রণে এসেছে স্নায়ুর জটিলতাও।

হাসপাতালের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে রোববার (১৮ অক্টোবর) এসব বিষয় উল্লেখ করা হয়েছে। শারীরিক পরীক্ষায় সব রিপোর্ট সন্তোষজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, বর্ষীয়ান এ অভিনেতার শরীরে অক্সিজেনের প্রয়োজনীয়তা অনেকটা কমেছে। এখন তাকে ২ লিটার করে অক্সিজেন দেয়া হচ্ছে। অক্সিজেন স্যাচিরেশনের পরিমাণ ৯৮। রক্তচাপ ১৭২/৭৬। পালস রেট ৮৮। তবে, পটাশিয়ামের ঘাটতি সিরিঞ্জ দিয়ে পূরণ করা হচ্ছে। রাতে ভালো ঘুমও হচ্ছে। আচ্ছন্নভাব কাটাতে মিউজিক থেরাপি চলছে। আর এতেই কাজ হচ্ছে।

কেউ ডাকলে সাড়াও দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মানুষকে চিনতে পারছেন। সামান্য কথাও বলতেও পারছেন প্রখ্যাত এই অভিনেতা। স্বস্তির বিষয় যে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে নতুন করে কোনও শারীরিক জটিলতা সৃষ্টি হয়নি। কোভিড আক্রান্ত হয়ে অক্টোবরের শুরুতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কলকাতার বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে, করোনাকে হারিয়ে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন তিনি। এর আগে দু’বার প্লাজমা থেরাপি হয়েছে তাকে। শরীরে অক্সিজেনের তারতম্যের কারণে বাইপ্যাপ সাপোর্ট দেয়া হচ্ছিল তাকে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আইটিইউ-তেই রয়েছেন অভিনেতা।

সান নিউজ/পিডিকে| sunnews

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা