বিনোদন

সঞ্জয় লীলার ছবিতে এক সাথে রণবীর-আলিয়া ও দীপিকা

বিনোদন ডেস্ক :

সঞ্জয় লীলা ভানসালির সিনেমা মানেই শুরুর আগে নানা গুঞ্জন। এর অন্যতম কারণ মূলত তার উপর দর্শকের আগ্রহ ও প্রত্যাশা। তার আসন্ন সিনেমা ‘বাইজু বাউরাও’ আলাদা কিছু নয়। সিনেমাটি নিয়ে ইতিমধ্যে সকলে আলোচনা শুরু করেছেন। সেই আলোচনায় নতুন করে উৎসাহ যোগালো একটি খবর। তা হলো সঞ্জয় তার ছবির জন্য রনবীর কাপুরকে বেছে নিতে চলেছেন। সেইসঙ্গে এখানে দেখা যাবে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনকে। ভারতের বেশ কিছু শীর্ষস্থানীয় দৈনিক জানিয়েছে, সিনেমাটির জন্য রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটকে জুটি হিসেবে নেয়ার কথা ভাবছেন ‘দেবদাস’খ্যাত এ নির্মাতা। আর দীপিকাকে দেখা যাবে অন্য কোনো নায়কের বিপরীতে। সেই নায়ক কে হবেন তা এখনো জানা যায়নি।

প্রকল্পটির ঘনিষ্ঠ একটি সূত্র প্রকাশ করেছে, ‘সিনেমাটি মূলত চারটি চরিত্রের গল্প। যার মধ্যে আছেন দুজন নায়ক এবং দুজন নায়িকা। দু'জন নায়িকার জন্য এসএলবি দীপিকা পাডুকোন এবং আলিয়া ভাটের প্রতি আগ্রহী। তাদের সঙ্গে ছবিটি নিয়ে আলোচনাও হয়েছে। দুজনেই ছবির গল্প এবং নিজেদের চরিত্র পছন্দ করেছেন। সূত্রটি আরও জানিয়েছে, এ সিনেমা বৈজু এবং তানসেনের চরিত্র এবং তাদের দুজনের মধ্যে দ্বন্দ্বকে ঘিরে আবর্তিত হয়েছে। বৈজুর চরিত্রের জন্য রণবীর প্রায় চূড়ান্ত হয়ে গেছে। কাগজপত্র এখনও করা হয়নি তবে এসএলবি ইতিমধ্যে এই অভিনেতার সঙ্গে ছবিটি নিয়ে আলোচনা করেছেন। তানসেনের ভূমিকার জন্য একজন সিনিয়র অভিনেতাকে দেখা যাবে। তারা ইতিমধ্যে দু’জন বড় সুপারস্টারকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবেন বলেও শোনা যাচ্ছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা