২৯ ডিসেম্বর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা। ( ফাইল ফটো)
শিক্ষা

২৯ ডিসেম্বর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা

সান নিউজ ডেস্ক : চলতি বছরের ২৯ ডিসেম্বর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় উপজেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : একাদশে ভর্তি আবেদন শুরু

বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র ২৭ ডিসেম্বর বিতরণ করা হবে। ২১ ডিসেম্বরের মধ্যে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।

শুক্রবার (৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

আরও পড়ুন : ৫ বিশিষ্ট নারী পাচ্ছেন রোকেয়া পদক

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এ চার বিষয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা। দুই ঘণ্টা সময়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশ এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। ইতোমধ্যে মাঠ পর্যায়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ইবি শাপলা ফোরামের নেতৃত্বে মামুনুর ও মাহবুবর

চলতি বছরের গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, করোনার ভয়াবহতার কারনে গত দুই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি। চলতি বছরও এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা সরকারের নেই।

আরও পড়ুন : পাবিপ্রবিতে সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন

তাই চলতি বছর প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে আলাদ বৃত্তি পরীক্ষা নিয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগে বৃত্তি পরীক্ষা নেওয়া হলেও ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর পর এর ভিত্তিতেই বৃত্তি দেওয়া শুরু হয়েছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা