ইবি শাপলা ফোরামের নেতৃত্বে মামুনুর ও মাহবুবর
শিক্ষা

ইবি শাপলা ফোরামের নেতৃত্বে মামুনুর ও মাহবুবর

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন 'শাপলা ফোরাম'র ২০২২-২৩ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান মনোনীত হয়েছেন।

আরও পড়ুন : দিনমজুর হুমায়ুন পেল জিপিএ-৫

সোমবার (৫ ডিসেম্বর) শাপলা ফোরামের নব নির্বাচিত সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় তাদের মনোনয়ন করা হয়। এর আগে গত রোববার ফোরামের ভোট অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ১৫ সদস্যকে নির্বাচিত করে নির্বাচন কমিশন।

কমিটির অন্যান্যরা হলেন : সহ-সভাপতি হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শেলিনা নাসরিন, যুগ্ম-সাধারণ সম্পাদক গণিত বিভাগের ড. আনিছুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ইব্রাহীম আব্দুল্লাহ। এছাড়া কার্যনিবাহী সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক ড. সাদেক আলী, সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, অধ্যাপক ড. রবিউল ইসলাম, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সহযোগী অধ্যাপক ড. হোসাইন মো. ফারুকী, অধ্যাপক ড. আতিকুর রহমান।

আরও পড়ুন : পাবিপ্রবিতে সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন

আনন্দ প্রকাশ করে নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে সকলকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই। এ জন্য সকলের সহযোগীতা একান্তই কাম্য।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা