ছবি-সংগৃহীত
শিক্ষা

আবারও বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত

সান নিউজ ডেস্ক: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনীর ভিত্তিতে বৃত্তি প্রদান করা হলেও এ বছর আলাদা করে বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। প্রায় এক যুগ পর আবার এ পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নিউমোনিয়ায় ২৫ নবজাতকের মৃত্যু

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, সভায় বর্তমান নিয়ম ও পদ্ধতিতে প্রাথমিক বৃত্তি প্রদান অব্যাহত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই বৃত্তি পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রতিটি উপজেলা সদরে অনুষ্ঠিত হবে।

বৃত্তি প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা জানাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে অধ‌্যায়নরত শিক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্রের তথ্য ৬ ডিসেম্বরের মধ্যে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিএনপি ফন্দিফিকিরের চিন্তা করে

এর আগে ২৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনীতে মেধা বৃত্তি প্রদানের বিকল্প মেধা যাচাই পদ্ধতি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা সিদ্ধান্ত নেওয়া হয়। ঝরে পড়া রোধ, মেধার বিকাশে ২০০৯ সালে প্রাথমিক সমাপনী এবং পরের বছর ইবতেদায়ি শিক্ষা সমাপনী চালু করে সরকার। এই দুটি পরীক্ষার ওপর ভিত্তি করে বৃত্তি প্রদান করা হতো।

বৃত্তি পরীক্ষা চালু হলে তার ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে। বিদ্যালয়ের ১০ শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে পারবে বলে মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা