শিক্ষা

বশেমুরবিপ্রবিতে নবীন বরণ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করা হবে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ)।

আরও পড়ুন: বিচারকদের সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বিভাগে-বিভাগে প্রস্তুতি নেয়ার মাধ্যমে উৎসবের আমেজ ছড়িয়েছে গতকাল থেকেই। নবীন বরণের সকল ধরনের প্রস্তুুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগগুলো।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিভাগ ভিত্তিক ওরিয়েন্টেশনের মাধ্যমে ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রতিটি বিভাগে চলছে উৎসবের আমেজ। শ্রেণিকক্ষগুলো সাজানো হয়েছে রঙবেরঙের ফুল, বেলুন দিয়ে। দেয়ালে ও মেঝেতে আঁকা হয়েছে আল্পনা। নবীন শিক্ষার্থীদের বরণে প্রস্তুতির ত্রুটি রাখে নি বিভাগগুলো।

গতকাল থেকেই শ্রেণিকক্ষ সাজানো, আল্পনা অঙ্কনে ব্যস্ত সময় কাটিয়েছে প্রতিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। অনেক বিভাগে আল্পনা আকাঁর কাজ চলেছে সারারাত ধরে।

আরও পড়ুন: জাতীয় মসজিদের নতুন খতিব মুফতি রুহুল আমীন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও পুরকৌশল বিভাগের সভাপতি ড. মোঃ কামরুজ্জামান বলেন, জাতির পিতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে পড়তে পারাটা অনেক গর্বের বিষয়। সবার জন্য শুভকামনা থাকবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোঃ আবু সালেহ বলেন,এ বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে সকল নবীন শিক্ষার্থীকে স্বাগতম জানাই। তাদের শিক্ষাজীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা