শিক্ষা

ইবিতে তিন দিনব্যাপী বই মেলা শুরু

আদিল সরকার, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বই মেলা ও ক্লাব ফেস্টিভ্যাল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সাবওয়ে নির্মাণ প্রধানমন্ত্রীর দ্বারাই সম্ভব

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন ভিসির দায়িত্বে থাকা প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। ঐক্যমঞ্চের আহ্বায়ক আখতার হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে রেজিস্ট্রার মু. আতাউর রহমান, প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঐক্যমঞ্চের প্রতিষ্ঠাকালীন সদস্য রুমি নোমান। উল্লেখ্য, তিনদিন ব্যাপী এই বইমেলায় মোট ২৫টি স্টলের মধ্যে ২৩টিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ও বাকি দুই স্টলে মিডিয়া কর্নার ও স্পন্সরের প্রদর্শনী স্টল এবং ঐক্যমঞ্চের হেল্প ডেস্ক রয়েছে।

আরও পড়ুন: আমাদের নৈতিক অধঃপতন হয়েছে

প্রতিদিন সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত চলবে এই বইমেলা। একইসাথে বিকেল সাড়ে ৪ টা থেকে ৬ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। মেলার সহযোগিতায় রয়েছেন এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা