শিক্ষক ফারহানার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনে অসুস্থ এক ছাত্রকে হাসপাতালে নেওয়া হচ্ছে। 
শিক্ষা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধ নয়

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (১ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে পরীক্ষাগুলো সাময়িক স্থগিত করা হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও প্রভাষক ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ নিয়ে বেশকিছুদিন ধরেই উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত বৃহস্পতিবার রাতে ওই অভিযোগের সত্যতা পাওয়ার পর সাময়িকভাবে বরখাস্ত করে শিক্ষক ফারহানা ইয়াসমিনকে।

সেদিন রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

তার ২৪ ঘণ্টা না কাটতেই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন তথ্য জানানো হলো। বৃহস্পতিবার রাতে দেওয়া সিদ্ধান্ত বদলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ও একই কথা জানিয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা