শিক্ষা

জবির ছাত্রী হলে আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত একমাত্র ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে’ আসন বরাদ্দের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) থেকে অনলাইনে এই আবেদন গ্রহণ শুরু করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত। আসন বরাদ্দে দরিদ্র, মেধাবীদের পাশাপাশি বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের জন্য থাকছে কোটা।

বিশ্ববিদ্যালয়ের একমাত্র এই আবাসিক হলটিতে ৬২৪ জন ছাত্রীর আসন ব্যবস্থা আছে। ১৬ তলাবিশিষ্ট এই ভবনটিতে ছাত্রীদের জন্য মোট ১৫৬টি কক্ষ, ১টি পাঠাগার, ১টি ক্যানটিন, ১টি ডাইনিং, প্রতি তলায় ৭টি করে শৌচাগার, ৯টি গোসলখানা ও ৪টি লিফট আছে।

হলের আবাসিক শিক্ষক প্রতিভা রানী বলেন, প্রতি কক্ষে চারজন ছাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। প্রত্যেকের জন্য আলাদা খাট, পড়ার টেবিল ও লকারের ব্যবস্থা রাখা হয়েছে।

হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীমা বেগম বলেন, আসন বরাদ্দের সব প্রক্রিয়া সম্পন্ন চলতি মাসের মধ্যে শেষ হবে। আসন বরাদ্দের ক্ষেত্রে দরিদ্র, মেধাবী, জ্যেষ্ঠতা ও ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। পাশাপাশি প্রতিবন্ধী, সাংস্কৃতিক ও খেলাধুলায় বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের জন্য কোটা থাকছে।

প্রাধ্যক্ষ বলেন, বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস শুরু হলে ছাত্রীরা সরাসরি হলে উঠেই ক্লাসে অংশ নিতে পারবে। বর্তমানে শুধু ঘষামাজার কাজ বাকি। আমরা সম্পূর্ণ মেধা ও স্বচ্ছ যোগ্যতার ভিত্তিতে যাদের হলে আসন প্রয়োজন, তাদের নির্বাচন করব। হলে উঠতে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। তবে আমাদের লোকবল সংকট। লোকবল পেলে কাজ আরও দ্রুত শেষ হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা