শিক্ষা

নতুনদের পদচারণায় মুখরিত ঢাবি ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক: করোনার উর্ধ্বমূখী সংক্রমণের শুরুতে গত বছরের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পর নিস্তব্ধতার মধ্য দিয়ে দেড় বছর পার করেছে বিশ্ববিদ্যালয়টি। দীর্ঘদিন পর সেই নিস্তব্ধতা ভেঙেছে নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে। নতুনদের পদচারণায় মুখরিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সংগঠনের কর্মীরা এসেছেন শিক্ষার্থীদের সহায়তা করতে।

শুক্রবার (১ অক্টোবর) ভোর বেলা থেকে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থী এবং অভিভাবকরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারণা। অভিভাবকরা অপেক্ষা করতে থাকেন সেই মহেন্দ্রক্ষণের।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষার্থীদের সহায়তায় কাজ করেছেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহদী। তিনি বলেন, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তরুণদের পদচারণায় মুখরিত হয়েছে। প্রাণহীন ক্যাম্পাসে নতুন প্রাণের আগমণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনন্দিত করবে। আগামী ৫ তারিখ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়ার অপেক্ষায় রয়েছি। তখন বন্ধুদের কাছে পেয়ে আরো আনন্দিত হবো।

শুক্রবার বেলা ১১টা থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্পটে পেপার কিংবা মাদুর বিছিয়ে, কেউবা ভবন কিংবা স্থপনার সিড়িতে বসে নিজেদের প্রস্তুতি নিচ্ছেন। মনোযোগ হাতে থাকা বইয়ের দিকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ নম্বর করে মোট ২০ নম্বর থাকবে। (মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে গুণ; উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে গুণ করে এই দুইয়ের যোগফল)

ক, খ, গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। উভয় অংশের জন্য ৪৫ মিনিট করে সময় থাকবে। তবে চ ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার রাজধানী ঢাকা ছাড়াও শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। ঢাকা বিভাগের ভর্তি পরীক্ষার কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। এ ছাড়া অন্য যে সাতটি বিভাগীয় শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা হবে।

কেন্দ্রগুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)৷


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল

একসময় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মডেল শ্রদ্ধা দুবে। তবে ক্...

ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের বাংলাদেশ সফর ঘিরে ভক্তদের মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা