জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে হল খুলছে ২৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুটি হল অগ্নিবীণা ও দোলনচাঁপা আগামী ২৫ অক্টোবর খুলে দেয়া হবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ৩৭তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল দুটির বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। নীতিমালা প্রণয়ন শেষে হল দুটি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আগামী ২৫ অক্টোবরের পর থেকে বিভাগগুলো তাদের বিভাগীয় কমিটির সিদ্ধান্তের আলোকে সশরীরে শিক্ষার্থীদের ক্লাস নিতে পারবে।

পাশাপাশি শিক্ষার্থীদের করোনাকালীন একাডেমিক কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে বিভাগগুলো একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে নির্ধারিত বিভিন্ন ছুটি কাটছাট করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা