সংগৃহিত ছবি
জাতীয়

আজ শপথ নেবেন আবরার

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার।

বুধবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠান হবে। এ সময় তিনি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন।

আরও পড়ুন: হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার বুধবার সকালে শপথ নেবেন। এ সময় আমরা আশা করছি, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন।

প্রেস সচিব বলেন, ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই চাচ্ছিলেন না একই সাথে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে। এদিকে, পরিকল্পনা মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়। একই সাথে তাকে শিক্ষা মন্ত্রণালয় দেখতে হচ্ছে। সেই জন্য সি আর আবরার উপদেষ্টা পরিষদে আসছেন।

আরও পড়ুন: পুলিশের ১৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

অপরদিকে, নতুন আরও একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা