জাতীয়
ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসি বিশেষজ্ঞের সাক্ষাৎ

মানবাধিকার ও জলবায়ু নীতি বিষয়ক যৌথ গবেষণা প্রকল্প গ্রহণের বিষয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) -এর খ্যাতিমান পরিবেশ বিশেষজ্ঞ ড. ফরিদ লামারা আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। একই সংস্থার প্রকল্প ব্যবস্থাপক মি. নিউম্যান ম্যাক্স এসময় তাঁর সঙ্গে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠককালে ফরাসি উন্নয়ন সংস্থার সহযোগিতায় ‘বাংলাদেশে মানবাধিকার ও জলবায়ু নীতি’ শীর্ষক একটি গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রকল্পের বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করবে।

বৈঠকে গবেষণা প্রকল্পের জন্য তথ্য সংগ্রহের এমন একটি কাঠামো তৈরির বিষয়েও আলোচনা করা হয়, যা জলবায়ু পরিবর্তন কীভাবে মানবাধিকারকে প্রভাবিত করছে - তার সুশৃঙ্খল পর্যবেক্ষণে সহায়তা করতে পারে। সরকার, সুশীল সমাজ ও শিক্ষাঙ্গন-সহ বিভিন্ন পক্ষ এই কাঠামোটি ব্যবহার করতে পারবে বলেও তাঁরা মত প্রকাশ করেন।

গবেষণা প্রকল্পটি পরিচালনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে গবেষণা কমিটি ও বৈজ্ঞানিক কমিটি গঠনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। পাশাপাশি, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে প্রকৃতি, জলবায়ু পরিবর্তন ও নদী দূষণ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফরাসি উন্নয়ন সংস্থার মধ্যে আরও যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই প্রকল্প গ্রহণের উদ্যোগের জন্য ফরাসি বিশেষজ্ঞকে ধন্যবাদ জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে ফরাসি উন্নয়ন সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

গবেষণা পরিচালনা এবং গবেষণালব্ধ ফলাফল কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ফরাসি উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। এছাড়া, গবেষণার মাধ্যমে দেশের নদীসমূহকে রাসায়নিক দূষণমুক্ত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও উপাচার্য গুরুত্বারোপ করেন।

সাননিউজ/ বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা