শিক্ষা

ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতকের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ (শনিবার)। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৪৭ হাজার ৬৩২ জন। আর মোট আসন সংখ্যা ২৩৭৮টি। সেক্ষেত্রে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২০ দশমিক ০৩ জন। ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলের (জিপিএ) উপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ‘খ’ ইউনিটে ঢাবিতে পরীক্ষা দেবেন ১৮ হাজার ৮৫০ জন, চবিতে ২ হাজার ৮৫২ জন, রাবিতে ৬ হাজার ৩৭৭ জন, খুবিতে ৫ হাজার ২০৪ জন, শাবিপ্রবিতে ৯২১ জন, বেরোবিতে ৬ হাজার ৬১৫ জন, ববিতে ১ হাজার ৭৪১ জন, বাকৃবিতে ৫ হাজার ৭২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট ৭১৪৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০টি। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৫ জন শিক্ষার্থী। এবারের ভর্তি পরীক্ষায় সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতা ‘খ’ ইউনিটে এবং সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে ‘চ’ ইউনিটে। 'ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়েছেন ৬৪ জন, ‘খ’ ইউনিটে ২০ জন, ‘গ’ ইউনিটে ২১ জন, ‘ঘ’ ইউনিটে ৭৩ জন এবং ‘চ’ ইউনিটে ভর্তির জন্য প্রতি আসনে ১১৪ জন শিক্ষার্থী লড়বেন।

শুক্রবার (১ অক্টোবর) সম্পন্ন হয়েছে 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি এমন সুষ্ঠু পরীক্ষা আগে কখনো অনুষ্ঠিত হয়নি। বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা তাদের। এছাড়া আগামী ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট), ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) এবং ৯ অক্টোবর চারুকলা অনুষদের (চ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে৷

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা