শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষায় চলবে সিল্কসিটি-তিতুমীর এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় সামনে রেখে চলাচল নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে রাজশাহী-ঢাকা ও রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী সিল্কসিটি ও তিতুমীর এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।

জানা গেছে, রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী সিল্কসিটি এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ রোববার। তবে আগামী ৩ অক্টোবর (রোববার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় এদিন যথা নিয়মে চলাচল করবে ট্রেনটি। এছাড়া রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন বুধবার। একই কারণে আগামী ৬ অক্টোবর চলাচল করবে ট্রেনটি।

পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ এ তথ্য নিশ্চিত করে জানান, বন্ধের দিন ট্রেন চালানোর পাশাপাশি ২ অক্টোবর থেকে বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি করে শোভন চেয়ার কোচ যুক্ত থাকবে। এছাড়া ২ অক্টোবর থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি স্লিপার কোচ এবং একটি শোভন চেয়ার কোচ যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। এতে শিক্ষার্থী এবং অভিভাবকদের ভোগান্তি কমাবে। সেই-সঙ্গে পরিবহন ব্যয়ও কিছুটা কমবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ৪ অক্টোবর। চলবে ৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন ৩ শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা; দুপুর ১২টা থেকে বেলা ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার তিন ইউনিটে মোট পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার। ৩ শিফটে ১৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন বলে জানা গেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা