আরটুপি’র ডায়ালগ ফর পিস বিষয়ক অনলাইন কর্মশালা
শিক্ষা

আরটুপি’র ডায়ালগ ফর পিস বিষয়ক অনলাইন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

স্বেচ্ছাসেবী ওগবেষণাধর্মী প্রতিষ্ঠান রাইট টু পিসের (আরটুপি) ‘ডায়ালগ ফর পিস’ বিষয়ক অনলাইন কর্মশালা গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল আরটুপির স্বেচ্ছাসেবকদের নিয়ে বিশেষায়িত কর্মশালা।

গত ১৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নানা আয়োজনে আরটুপি পালন করে ‘শান্তি সপ্তাহ ২০২০’। এরই অংশ হিসেবে আয়োজিত কর্মশালাটির স্লোগান ছিলো ‘Unity without uniformity, Diversity without Fragmentation’।

কর্মশালায় ৭১ জন তরুণ স্বেচ্ছাসেবক ডায়ালগের প্রায়োগিকতা, কিভাবে ডায়ালগ সমাজে সংঘাত নিরসনে এবং শান্তি আনতে কাজ করতে পারে এবং ডায়ালগের বিভিন্ন উপাদান ও নিয়মাবলি সম্পর্কে ধারণা লাভ করেন৷

কর্মশালার চেয়ার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী। এতে ফ্যাসিলিটেটর হিসেবে তরুণদের প্রশিক্ষণ দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক মোহাম্মদ মাঈন উদ্দীন এবং আরটুপির স্বেচ্ছাসেবক ২০১৯ সালের ওয়ার্ল্ড স্কাউটসের ‘মেসেঞ্জারস অব পিস হিরো’ অ্যাওয়ার্ড বিজয়ী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী রুহি রুসাবা জাহওয়া জাহান।

কর্মশালাটির সঞ্চালক ছিলেন আরটুপির স্বেচ্ছাসেবক মাহাবুবা ইসলাম মীম।

দেশের সম্ভাবনাময় তরুণ জনগোষ্ঠীকে একত্রিত করে দেশজুড়ে সমাজ সচেতনতামূলক ও উন্নয়নধর্মী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে আরটুপি। গত মার্চে সংগঠনটি রাজধানী ঢাকাকে ডেঙ্গুমুক্ত করার লক্ষ্যে ‘ডেঙ্গুমুক্ত ঢাকা চাই’ শীর্ষক সচেতনতামূলক কার্যক্রম ও বস্ত্র বিতরণ করে। এছাড়াও করোনাকালে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আরটুপি ‘রামাদ্বান পিস ক্যাম্পেইন ২০২০’ শীর্ষ মাসব্যাপী ত্রাণ কার্যক্রম চালায়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা